স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ

ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।  ‍ছবি : সংগৃহীত
ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে দারুণ সুযোগ থাকার পরও পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। তবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের যুবাদের হারিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবার বাংলার যুবাদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হুদা। বয়সভিত্তিক চারটি আসরে শিরোপাবঞ্চিত হয়েছেন তিনি। এবার শিরোপা জয়েই নজর তার। ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার মাটিতে ট্রফি নিয়ে উল্লাসে মাততে চান নাজমুল। দেশবাসীকে দিতে চান শিরোপা জয়ের স্বাদ।

অধিনায়ক নাজমুলের মতো শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটনও। ফাইনালের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ছেলেরা উজ্জীবিত। ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত। ভারত চ্যালেঞ্জিং দল, তবে আমাদেরও সুযোগ রয়েছে। আমাদের ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, মাঠে ঐক্যবদ্ধ থাকে এবং গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারে- তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

শ্রীলঙ্কা ও নেপালকে উড়িয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। সেই দুই ম্যাচেই ৪-০ গোলের জয় পেয়েছিল বাংলার যুবারা। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অন্যদিকে, ভারত সেমিতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল নেপালকে। তাদেরকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

ছেলেদের সাফ অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এবারের আগে চারবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছে দুবার ২০১৫ ও ২০১৮ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X