বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা

নায়িকা শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা। ছবি : সংগৃহীত
নায়িকা শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ। ভিডিওটি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য, আলোচনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমালোচনাও।

ইন্টারভিউতে পূর্ণিমা অকপটে বলেন, ‘ফেরদৌস, আমিন খান—তারা তখন কোনো নায়িকার সঙ্গে তেমন একটা রোমান্টিক জুটি হিসেবে গড়তে পারছিলেন না। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাবনূর আপু। সবাই তখন তার সঙ্গে সিনেমা করতে ব্যস্ত ছিলেন।’

এরপর অভিনেত্রী জানান, নিজে থেকেই তিনি চেষ্টা করেন নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে, আর সেই প্রয়াসেই জুটি বাঁধেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা মান্নার সঙ্গে। তার ভাষায়, ‘আমি চেষ্টা করলাম মান্না ভাইয়ের সঙ্গে জুটি করতে। মান্না ভাই নিজেও বলেছিলেন, তার সঙ্গে কাজ করতে। আমরা জুটি বাঁধলাম, হিট করল।’

তবে এখানেই থেমে থাকেননি পূর্ণিমা। তিনি জানান, তাদের সফল জুটির পরেই হঠাৎ করে শাবনূরও মান্নার সঙ্গে কাজ করার আগ্রহ দেখান। এরপর মান্না-শাবনূর জুটিকেও ঘিরে তৈরি হয় নতুন আগ্রহ, শুরু হয় নতুন পরিকল্পনা।

এতটুকু শেয়ার করতেই নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় মতভেদ। কেউ নায়িকার স্পষ্টবাদীতাকে প্রশংসা করছেন, কেউবা আবার বিষয়টিকে দেখছেন ‘পুরনো প্রসঙ্গ তুলে আলোচনায় আসার চেষ্টা’ হিসেবে।

তবে একাধিক চলচ্চিত্রবোদ্ধা মনে করেন, ঢাকাই চলচ্চিত্রের গৌরবময় অতীতকে জানার জন্য এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার শেয়ার করা গুরুত্বপূর্ণ। এতে উঠে আসে সময়ের বাস্তবতা, তারকাদের পেছনের সংগ্রাম ও সম্পর্কের গতিপথ।

যদিও পূর্ণিমা কিংবা শাবনূর কেউই এ নিয়ে নতুন করে আর কোনো মন্তব্য দেননি, তবুও ভাইরাল হওয়া এই ইন্টারভিউ যেন স্মরণ করিয়ে দিল ঢালিউডের সোনালি অতীতের জুটিগুলোর কথাই—যেখানে পর্দার রসায়নের পেছনে ছিল অফস্ক্রিন অনেক না বলা গল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X