মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঠের বেলন-পিঁড়ি সঠিক নিয়মে ধুবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রুটি, লুচি বা পরোটা বানাতে বেলন আর পিঁড়ি আমাদের ঘরের খুব পরিচিত এক জোড়া। অনেকেই কাঠের বেলন-পিঁড়ি ব্যবহার করেন, কারণ এগুলো টেকসই ও আরামদায়ক। তবে ভুলভাবে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি এতে ময়লা জমে যায়, কাঠে ফাটল ধরে, এমনকি জীবাণুও বাসা বাঁধতে পারে।

আরও পড়ুন : ওয়ান টাইম কাপে চা-কফি খেলে কি সত্যিই স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

আরও পড়ুন : কোমল পানীয় বেশি খেলে বাড়তে পারে চুল পড়ার ঝুঁকি

চলুন জেনে নিই—কাঠের বেলন-পিঁড়ি পরিষ্কার ও যত্ন নেওয়ার সহজ কিছু উপায়।

১. হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন

বেলন বা পিঁড়িতে রুটির ময়দা শুকিয়ে গেলে পরিষ্কার করা কষ্টকর হয়ে যায়। এই জন্য:

- বেলন-পিঁড়ি হালকা গরম পানিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন

- তারপর ভেজা কাপড় বা নরম স্পঞ্জ দিয়ে ঘষে ময়দা তুলে ফেলুন

এতে ময়দা সহজে উঠে যাবে, কাঠও ভালো থাকবে।

২. লেবু দিয়ে পরিষ্কার করুন

- বেলনে তেল বা চিটচিটে ভাব জমলে সেটি দূর করতে:

- লেবু কেটে বেলন-পিঁড়িতে ঘষে দিন

- চাইলে লেবুর রস ব্রাশ বা স্পঞ্জে দিয়ে ঘষতে পারেন

এতে তেল-ময়লা দূর হবে এবং কাঠে কোনো গন্ধও থাকবে না।

৩. প্রতিদিন ধোয়ার দরকার নেই

কাঠের জিনিস প্রতিদিন পানি দিয়ে ধুলে কাঠ নরম হয়ে যায় ও নষ্ট হয়। তাই:

- প্রতিদিন ধোয়ার বদলে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন

- যদি কোথাও ময়দা শুকিয়ে লেগে থাকে, চামচ বা ছুরি দিয়ে আলতো করে তুলে ফেলুন

এতে বেলন-পিড়ির আয়ু বাড়বে।

৪. নরম ব্রাশ ব্যবহার করুন

যদি স্ক্রাব করতে হয়:

- নরম ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করুন

- ধাতব বা শক্ত স্ক্রাবার ব্যবহার করবেন না—এতে কাঠের গায়ে দাগ পড়ে যেতে পারে

৫. সপ্তাহে একদিন লবণ দিয়ে পরিষ্কার করুন

কাঠে সহজেই জীবাণু জমে যায়। তাই সপ্তাহে একদিন:

- মোটাসোটা লবণ দিয়ে বেলন-পিঁড়ি ঘষে পরিষ্কার করুন

- এরপর জল দিয়ে ধুয়ে হালকা আঁচে একটু গরম করে নিন

এতে ব্যাকটেরিয়া মরে যাবে, আর কাঠ শুকনো থাকবে।

৬. মাঝে মাঝে ডিশওয়াশ ব্যবহার করুন

- মাঝে মাঝে আপনি ডিশওয়াশ লিকুইড দিয়েও ধুতে পারেন

- তবে ভালোভাবে ফেনা পরিষ্কার করে ফেলুন

- এরপর পুরোপুরি শুকিয়ে নিয়ে, চাইলে সামান্য তেল মেখে রাখুন

এতে বেলন-পিঁড়ি উজ্জ্বল ও মসৃণ থাকবে।

আরও পড়ুন : মিষ্টি পেয়ারা চিনবেন যেভাবে

আরও পড়ুন : মাত্র ১০ মিনিটে ঘরকে ঝকঝকে করে তুলবেন যেভাবে

একটা কাঠের বেলন-পিঁড়ি যত্ন করে ব্যবহার করলে সেটা বছরের পর বছর টিকে যায় আর রান্নাও হয় স্বাস্থ্যকর।

সূত্র : ব্রাইট সাইড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X