স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র নয় মাস। কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্রেই এখন নতুন ধাক্কা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন— যে শহরগুলোকে তিনি “বামপন্থি উগ্রপন্থিদের নিয়ন্ত্রিত” ও অসুরক্ষিত মনে করেন, সেখানে কোনোভাবেই ম্যাচ আয়োজন করতে দেবেন না। প্রয়োজনে ভেন্যু সরিয়ে নেওয়া হবে অন্য শহরে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যে শহরগুলো বামপন্থি উগ্র নেতৃত্বে চলছে, যারা জানেই না কীভাবে শাসন করতে হয়। বিশ্বকাপ নিরাপদ হবে। কিন্তু যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, আমরা সঙ্গে সঙ্গে ম্যাচ সরিয়ে অন্যত্র নিয়ে যাব।’

বিশেষভাবে সিয়াটল (লুমেন ফিল্ডে ছয়টি ম্যাচ) এবং সানফ্রান্সিসকো (লিভাইস স্টেডিয়ামে ছয়টি ম্যাচ) নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন তিনি। তবে নাম উঠে এসেছে শিকাগোরও, যেখানে অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি মনে করি কোনো শহর সামান্যতমও নিরাপদ নয়, তবে শুধু বিশ্বকাপ নয়, এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও স্থগিত করতে হতে পারে।’

তবে তিনি আশা প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হবে না।

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দীর্ঘ প্রস্তুতির পর ভেন্যুগুলো চূড়ান্ত হলেও প্রেসিডেন্টের এই হুমকি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার ছায়া ফেলেছে। নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক প্রভাব পড়া এখন আর নতুন কিছু নয়—কিন্তু ট্রাম্পের এই মন্তব্য নিঃসন্দেহে আয়োজক কমিটি, ফিফা এবং সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বড় ধাক্কা।

ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এত বড় টুর্নামেন্টের আয়োজন হঠাৎ ভেন্যু বদল বা স্থগিতের হুমকির মুখে পড়লে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাকে কূটনৈতিক ও লজিস্টিক— দুই ফ্রন্টেই কঠিন পরীক্ষায় পড়তে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X