ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেফটিক ট্যাংকে

নিহত শিশু তাইয়েবা। ছবি : সংগৃহীত
নিহত শিশু তাইয়েবা। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের সখীপুরে নিখোঁজের দুদিন পর সেফটিক ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে সখীপুর ছৈয়াল কান্দি মেজবাউদ্দিন মোল্লার সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু তাইয়েবা (৬) ওই এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুল নাজার মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তাইয়েবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি। শুক্রবার সকালে বাড়ির পাশেই সেফটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার হলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দা শাহীন সরদার বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুটির মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন হোক, এটাই আমাদের দাবি।

আরেক বাসিন্দা কামরুজ্জামান রাজীব সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভাবতেই পারছি না এভাবে একটি ছোট শিশুর লাশ মিলতে পারে। তাইয়েবা ছিল খুব মায়াবী ও হাসিখুশি মেয়ে। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক।

এ বিষয়ে সখীপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X