বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেম আমার’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন হৈমন্তী

‘প্রেম আমার’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন হৈমন্তী

প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত। আধুনিক গানে তিনি একজন নন্দিত শিল্পী হিসেবে শ্রোতা-দর্শকের কাছে সমাদৃত। আবার বাংলাদেশ ও ভারতের সোনালি দিনের গান পরিবেশনাতেও তিনি দর্শক শ্রোতাকে মুগ্ধ করে আসছেন দীর্ঘদিন ধরে। সাম্প্রতিক সময়ের ভালো ভালো গল্পের নাটকগুলোতে সুন্দর সুন্দর গান গল্পের প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে। নাটকের সেসব গানেও হৈমন্তী গানে গানে শ্রোতা-দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন। এরই মধ্যে গেল ১৮ সেপ্টেম্বর অনুপম মিউজিক-এ প্রকাশিত হয়েছে হৈমন্তীর কণ্ঠে নতুন শ্রুতিমধুর মেলোডিয়াস আরেকটি গান। গানের শিরোনাম হচ্ছে ‘প্রেম আমার’। গানটি লিখেছেন, সুর সংগীত করেছেন এবং হৈমন্তীর সঙ্গে গেয়েছেনও আভরাল সাহির। গানটির মিউজিক নির্মাণ করেছেন সৈকত রেজা। মিউজিক ভিডিওতে হৈমন্তী, আভরাল ও প্রিয়ন্তী উর্বী মডেল হিসেবে অভিনয় করেছেন। গানটি এরই মধ্যে শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকের গানে সাম্প্রতিক সময়ের অন্যান্য শিল্পীর মধ্যে হৈমন্তীর কণ্ঠেরও দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও ‘প্রেম আমার’ গানটি কোনো নাটকের গান নয়, আলাদা মৌলিক একটি গান। কিন্তু শ্রোতা-দর্শকের চাহিদার কথা বিবেচনা করে গানটির চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির জন্য হৈমন্তী অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেও জানালেন।

হৈমন্তী বলেন, ‘গানের ভুবনে আমার দীর্ঘদিনের পথচলা। একটু একটু করেই এখানে নিজেকে একজন জাত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমার যতো গান শ্রোতা-দর্শকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করেছে তা প্রযোজক, গীতিকার, সুরকারদের আমার কন্ঠের প্রতি আস্থার কারণেই হয়েছে। প্লে-ব্যাকে, আধুনিকে, নাটকে যত গান গেয়েছি সবই নিজের কণ্ঠের কারণে নিজের যোগ্যতায় গাইতে পেরেছি। এটাই আসলে আমার একান্ত ভালোলাগা। কিছু কিছু গানের জন্য বিভিন্ন সংগঠন কর্তৃক স্বীকৃতিও পেয়েছি। শ্রোতা-দর্শকের ভালোবাসার কারণেই ভালো ভালো গান গাইবার অনুপ্রেরণা পাই। প্রেম আমার-এর জন্য সত্যিই অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার ভাই ও আভরাল সাহিরের প্রতি। আগামীতে আরও ভালো ভালো গান উপহার দেওয়ার ধারাবাহিকতায় আছি আমি।’

হৈমন্তী জানান, শিগগির প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও আকাশ সেনের সুর সংগীতে ‘পাখি’ নামের একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। এই ‘পাখি’ গানটি নিয়েও ভীষণ প্রত্যাশা হৈমন্তীর। গানে হৈমন্তীর হাতেখড়ি বাণী কুমার চৌধুরীর কাছে। এরপর বাসুদেবসহ আরও অনেকের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X