গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার এক ‘ঢাঁই মাছ’ ৫৯ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার বিলুপ্তপ্রায় ১৪ কেজির এক ঢাঁই মাছ। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার বিলুপ্তপ্রায় ১৪ কেজির এক ঢাঁই মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাঁই মাছ। পরে মাছটি নিলামে ৫৯ হাজার ৪০ টাকায় বিক্রি হ‌য়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার তার সহযাত্রীদের নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগমুহূর্তে জাল তোলার সময় তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের এই ঢাঁই মাছটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসেন জেলে সুনাই হালদার। সেখানে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বিরল এই মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৪০ টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করছেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বর্তমানে ভিডিও কলে তিনি দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করছেন। মাছটি প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা লাভ পেলেই বিক্রি করবেন বলে জানান তিনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মার এ ধরনের বড় মাছ নিলামে উঠলে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লেগে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X