আল-আমিন ভূঁইয়া, মতলব দক্ষিণ (চাঁদপুর)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্লাসে আসলেই ভয় হয়, কখন যেন ছাদ ভেঙে পড়ে মাথায়’

ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে চলছে পাঠদান। ছবি : কালবেলা
ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে চলছে পাঠদান। ছবি : কালবেলা

নেই মেরামত, নেই সংস্কার, নেই নতুন ভবন নির্মাণ। বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে চলছে পাঠদান। জরাজীর্ণ ছাদ। ছাদ একটু একটু ভেঙে পড়ছে কখনও ফ্লোরে কখনও শিক্ষার্থীদের ওপরে। যেন দেখার কেউ নাই। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এই বেহাল দশা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ৩৪নং ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভবনটা পুরোনো। বিভিন্ন জায়গা দিয়ে ফাটল ধরে আছে। আবার কিছু কিছু জায়গা খসে পড়ছে। প্রায়ই পাঠদানের সময় ছাদ ভেঙে পড়ছে। প্রতিদিনই আতঙ্কে শিক্ষার্থীরা করছে লেখাপড়া। জানালা, দরজাও ভেঙে গেছে প্রায়। স্কুল মাঠে পানি যেন মাছ চাষের উপযোগী।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারজান, ইসরাত, তানহাসহ একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমাদের বিদ্যালয়ের শ্রেণিতে আগেও একাধিক ছেলে-মেয়েরা ব্যথা পেয়েছে। আমাদের ক্লাসের দরজা-জানালা, দেয়ালসহ বিভিন্ন অংশে ভাঙা ও ফাটল রয়েছে। আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই। তাহলে আমরা নির্ভয়ে ক্লাস করতে পারতাম। এখন ক্লাসে আসলেই ভয়ে ভয়ে থাকতে হয়। কোনো সময় যেন ছাদ ভেঙে পড়ে মাথায়।’

বাংলা শিক্ষিকা হোসনে আরা বলেন, ‘আমরা যখন শ্রেণিকক্ষে পাঠদান করি ওই সময় আমরাই থাকি আতঙ্কে। কোন সময় জানি ছাদ ভেঙে পড়ে। বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে। আমরাও বিদ্যালয়ে নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। সরকারের কাছে দাবি, আমাদের বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হোক।’

অভিভাবক আমেনা বেগম, মহসিন হোসেন বলেন, ‘বাচ্চারা ভয়ে যেতে চায় না স্কুলে। স্কুলের ছাদ ভেঙে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্কুলের সবগুলো ক্লাসরুমই ঝুঁকিপূর্ণ। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে থাকতে হয় আতঙ্কে। বিদ্যালয়টি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম কালবেলাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ আছে। পাঠদানের কোনো পরিবেশ নাই। দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ভেঙে ভেঙে পড়ছে দেয়াল। বৃষ্টি হলে পানি পড়ে শিক্ষার্থীদের ওপর। স্কুলের মাঠ ভরাট না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। স্কুলে ক্লাস চালানোর পরিবেশ নাই। ঝুঁকিপূর্ণ স্কুলে অভিভাবকরা তাদের বাচ্চাদের পাঠাতে চায় না।’

তিনি আরও বলেন, ‘দরজা-জানালাগুলোও ভেঙে গেছে। তারপরও ঠিকমতো পাঠদান চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিদ্যালয়টি সংস্থার ও নতুন ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট অফিসে জানানো হয়েছে। দ্রুত ভবন মেরামত ও নতুন একটি ভবন করে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান কালবেলাকে বলেন, ‘ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্দ পেলেই ভবন নির্মাণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X