বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে ডিবি কার্যালয়ে যা বলা হয়েছিল মেঘনা আলমকে

সাকিবকে নিয়ে ডিবি কার্যালয়ে যা বলা হয়েছিল মেঘনা আলমকে। ছবি : সংগৃহীত
সাকিবকে নিয়ে ডিবি কার্যালয়ে যা বলা হয়েছিল মেঘনা আলমকে। ছবি : সংগৃহীত

মিস আর্থ ২০২০ মেঘনা আলম সম্প্রতি ফেসবুকে এক বিস্ময়কর তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) তার দুই দিনের জিজ্ঞাসাবাদের সময় বলেছিল, ‘বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ড করছে একমাত্র সাকিব আল হাসান।’

মেঘনা জানান, ডিবি তাকে জিজ্ঞাসা করেছিল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন কী কাজ করে এবং কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম ও বিভিন্ন দেশের অ্যামবেসিগুলোর সঙ্গে যোগাযোগ রাখে। মেঘনা তার উত্তরে বলেছিলেন, ছোটবেলা থেকেই বিদেশ ভ্রমণ ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝেছেন, বিশ্ববাসী প্রায়ই বাংলাদেশকে দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ ও পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে।

তিনি আরও জানান, তার লক্ষ্য হলো বাংলাদেশকে একটি নতুন পরিচয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা ‘পজেটিভ রি-ব্র্যান্ডিং’ করা, সিমপ্যাথি চাইতে নয় বরং সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো। মেঘনা পরিচালনা করছেন ‘অলটার-ডিপ্লোম্যাসি’ নামে এসডিজি-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম।

কিন্তু ডিবি তার এই প্রচেষ্টাকে অর্থহীন বলেছে। মেঘনা পোস্টে লিখেছেন, ‘ওরা বলেছিল, আপনার এসব করার দরকার নেই। বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করছে। পুরো দুনিয়া ওকে চেনে, এটাই যথেষ্ট।’

মেঘনা তুলনা করেছেন বিশ্বের অন্য দেশের সঙ্গে। তিনি লিখেছেন, ‘আমেরিকাকে যদি কেউ বলে, ‘তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের তো বিয়ন্সে আছে!’ বা ফ্রান্সকে বলে, ‘তোমাদের ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পে তো আছেই!’ তাহলে কেমন লাগবে?’

এদিকে, মেঘনার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের পরিচিতি বৃদ্ধির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X