সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জীবনের পথচলায় একজন উপযুক্ত জীবনসঙ্গীর গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় সঠিক সঙ্গী পাশে থাকলেও আমরা তা বুঝে উঠতে পারি না। সাইকোলজি টুডে-র একটি প্রতিবেদনে বিশেষজ্ঞরা তুলে ধরেছেন এমন ৫টি লক্ষণ, যা বুঝিয়ে দেবে আপনি কি সঠিক মানুষের সঙ্গে রয়েছেন কি না।

আরও পড়ুন : বয়স ৩০ পেরোলেই নারীদের যেসব টেস্ট করানো দরকার

আরও পড়ুন : ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন

একে অপরের পরিপূরক

আপনারা কি একই রকম ভাবেন? জীবনের মূল্যবোধ, সিদ্ধান্ত বা সমস্যার সমাধানে কি মিল আছে? যদি দেখেন, একজন আরেকজনের চিন্তাধারাকে সম্মান করেন এবং পরিপূরক হয়ে ওঠেন, তাহলে বুঝবেন সম্পর্কটি সঠিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

সম্মান বজায় রাখেন

মতভেদ হবেই। কিন্তু সম্পর্ক তখনই টিকে থাকে, যখন ঝগড়া বা দ্বন্দ্বের মাঝেও একে অপরের প্রতি সম্মান থাকে। আপনি যদি অনুভব করেন, আপনার সঙ্গী মতভেদেও আপনাকে অসম্মান করেন না, তাহলে আপনি সঠিক পথেই হাঁটছেন।

গুরুত্ব দেন এবং পান

আপনার সময়, অনুভূতি, চাওয়া-পাওয়াকে কি গুরুত্ব দেন আপনার সঙ্গী? যদি দেখেন, তিনি নিজের চেয়ে আপনাকে আগে ভাবেন, তাহলে সেটি একটি বড় ইতিবাচক লক্ষণ।

সময় দেন

ভালোবাসা মানেই সময় দেওয়া। ব্যস্ততার মধ্যেও কেউ যদি আপনার জন্য সময় বের করে, বুঝতে হবে তিনি আপনাকে গুরুত্ব দেন। সময় দেওয়া মানে শুধু একসঙ্গে থাকা নয়, মানসিকভাবে পাশে থাকা।

ভবিষ্যতের পরিকল্পনায় আপনি আছেন

আপনার সঙ্গী কি ভবিষ্যতের কথা ভাবছেন? সেখানে কি আপনি আছেন? যদি দেখেন তিনি আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনাও করেন না, বুঝবেন আপনি তার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন : ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে খাবারের ৭ সহজ অভ্যাস

আরও পড়ুন : এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

এই পাঁচটি লক্ষণ যদি আপনার সম্পর্কে থাকে, তাহলে আপনি হয়তো একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। আর যদি এখনো না পান, চিন্তা নেই। সময় দিন, নিজেকে বুঝুন—সঠিক মানুষ আসবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X