কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর বাসায় মিলল যুবকের লাশ

অভিনেত্রী সোহানি কুমারী ও তার হবু স্বামী চিকিৎসক সাওয়াই সিং। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সোহানি কুমারী ও তার হবু স্বামী চিকিৎসক সাওয়াই সিং। ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের তেলুগু চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী সোহানি কুমারীর ফ্ল্যাট থেকে তার হবু স্বামী চিকিৎসক সাওয়াই সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ওই ফ্ল্যাটেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

সাওয়াই ছিলেন পেশায় একজন চিকিৎসক। রাজস্থানের বাসিন্দা এই যুবক সোহানির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচিত হন। বন্ধুত্ব থেকে সম্পর্ক, তারপর গত বছরের জুলাইয়ে তাদের বাগদান হয়। এরপর থেকে দুজন একসঙ্গে বসবাস করছিলেন।

ঘটনার দিন সকালে সাওয়াই নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। কিছু সময় পর সোহানিও বাইরে যান। দুপুরে ফিরে এসে সোহানি তাকে ফ্ল্যাটের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সাওয়াইয়ের একটি ভিডিও বার্তা, যেটি তিনি মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন। ভিডিওতে তিনি জানান, ব্যক্তিগত কিছু ভুল আর মানসিক চাপ—এই দুই মিলিয়ে তার মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের যন্ত্রণা কাজ করছিল।

সোহানি পুলিশকে জানিয়েছেন, সাওয়াই তার অতীত সম্পর্ক নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেইসঙ্গে চলছিল আর্থিক চাপও। এসব মিলিয়ে হয়তো নিজের ভেতরের যুদ্ধটাই হার মানিয়ে দিল তাকে।

এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। সাওয়াই সিংয়ের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X