কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১১:৩৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

করোনাকালে সেরা গানের জন্য অ্যাওয়ার্ড পেলেন মিজান মালিক

করোনাযোদ্ধা ও সেরা গীতিকার পুরস্কার জিতেছেন মিজান মালিক
করোনাযোদ্ধা ও সেরা গীতিকার পুরস্কার জিতেছেন মিজান মালিক

করোনাযোদ্ধা ও সেরা গীতিকার হিসেবে (চলো বদলে যাই) গানের জন্য পুরস্কৃত হলেন সাংবাদিক-গীতিকার মিজান মালিক। গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী সুমন রাহাত ও প্রিতম। আজ বুধবার টেলিভিশনে দর্শক ফোরাম (টিভিএফবি) এদিন দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন টিভিএফবির সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ ও সদস্য সচিব শফিকুল আলম মিলন।

করোনাকালে মানুষ ছিলেন জীবন-মৃত্যুর মাঝে। সেই সময়ে বিপন্ন মানুষের জন্য সাংবাদিক, সৃজনশীল লেখক ও গীতিকার মিজান মালিক লিখেছেন অসংখ্য গান।

দেশে করোনা শনাক্ত হওয়ার শুরুর দিকে প্রথম গান লেখেন তিনি। ‘প্রার্থনা’ শিরোনামে ওই গানটি গেয়েছিলেন শিল্পী খালেদ মুন্না ও প্রীতম। সংগীত পরিচালক ছিলেন জাহিদ বাশার পংকজ। গানটি মানুষের মনে ভীষণভাবে দাগ কাটে। এরপর আরও অনেক গান লিখেন তিনি। আরাধনা, মতবাদ, শুভ্র পৃথিবী, বাংলাদেশ, বদলে যাই, সখের মানুষ, আস্থা- এসব মানুষকে উজ্জীবিত করে।

প্রসঙ্গত, মিজান মালিক দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা যুগান্তরের সিটি এডিটর। মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় তিনি রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ, অনুসন্ধানী সাংবাদিকতায় দুদক মিডিয়া অ্যাওয়ার্ড, টিআইবি অ্যাওয়ার্ড, ডিআরইউ এবং ক্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া জনপ্রিয় গানের জন্য তিনি বাচসাস অ্যাওয়ার্ড পান। ‘গল্প ছাড়া মলাট' ও ‘মন খারাপের পোস্টার’ শিরোনামে তার দুটো জনপ্রিয় কাব্যগ্রন্থ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X