বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬ দিনব্যাপী নৃত্য উৎসব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার (২২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী নৃত্য উৎসব। নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ উৎসব আয়োজন করা হয়েছে। শুদ্ধভাবে নৃত্যচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা, বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণ করছে অর্ধশতাধিক নৃত্যদল।

শিল্প ও শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গণজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন।

ছয় দিনব্যাপী আয়োজনে প্রতিদিনই থাকবে ৮-৯ টি নৃত্যদলের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রতিদিনের এ নৃত্য উৎসব আয়োজন অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায়। নৃত্য উৎসব সবার জন্য উন্মুক্ত।

দেশের ৬৭টি নৃত্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ উৎসব। এ ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবে ৪টি নৃত্যদল।

নৃত্য উৎসবের উদ্বোধনী দিনেও থাকবে বিভিন্ন দলের পরিবেশনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করবেন সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

উৎসবের প্রথম দিনের আয়োজনে শুরুতেই নৃত্যালেখ্য পরিবেশন করবে নৃত্যদল– নৃত্যাঞ্চল। কত্থক কম্পোজিশন( তারানা) পরিবেশিত হবে নৃত্য পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। এরপর নৃত্যালেখ্য ‘বঙ্গবঙ্গুর প্রতি শ্রদ্ধাঞ্জলি’ পরিবেশন করবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র) নৃত্যপরিচালক অ্যানি ফেরদৌস।

খণ্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ’ পরিবেশন করবে ভঙ্গিমা ড্যান্স থিয়েটার। নৃত্য পরিচালনায় সৈয়দা সায়লা আহমেদ লিমা। নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশন করবে নৃত্যদল-নন্দনকলা কেন্দ্র। নৃত্য পরিচানায় এম আর ওয়াসেক।

‘আমাদের বাংলাদেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করবে ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম। নৃত্য পরিচালনায় মাশরুর রহমান ও হোসেন মাহবুব।

বিঝু উৎসব খণ্ড নৃত্য পরিবেশন করবে তপস্যা নৃত্যদল। নৃত্য পরিচালনায় ফিফা চাকমা। এরপরে থাকবে নৃত্যালেখ্য ‘স্বপ্নসুরের বাংলাদেশ’ পরিবেশনায় বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী।

নৃত্যালেখ্য ‘হৃদয়ের কবি’ পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র। নৃত্য পরিচালনায় - কবিরুল ইসলাম রতন।

সবশেষে ‘বঙ্গবন্ধুর প্রিয় গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ডালিয়া আহমেদ।

২৩ অক্টোবর গণজাগরণের নৃত্য উৎসবে পরিবেশনায় থাকবে নৃত্যসুর, নৃত্যছন্দ, সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র), ধ্রুপদী নৃত্যালয়, রিদম ড্যান্স গ্রুপ, অ্যালিফিয়া স্কোয়াড, নাচঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল, ঘুঙুর নৃত্যালাপ। এ ছাড়া ২৪, ২৫, ২৬ ও ২৭ অক্টোবর সমাপনী দিনেও থাকবে ভিন্ন ভিন্ন নৃত্যদলের পরিবেশনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X