বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি

মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
মনোনয়ন ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গত শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। বিষয়টি নিজের ফেসবুকে পোস্টে নিশ্চিত করেছেন মাহি।

চিত্রনায়িকা তার পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম।

তিনি আরও লেখেন, ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র জমা দেবো।

বর্তমানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাহিয়া মাহি। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করছেন তিনি।

মাহি আরও জানান, ২০ নভেম্বর তিনি নিজে উপস্থিত থেকেই মনোনয়ন ফরম জমা দেবেন।

উল্লেখ্য, এই চিত্রনায়িকা তার ১১ বছরের ক্যারিয়ারে বেশকিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X