বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে ঢাকায় ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টে গাইবেন একঝাঁক শিল্পী। শুক্রবার (২৪ নভেম্বর) ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়টারে এই কনসার্টের আয়োজন করছে আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট।

কনসার্টে গাইবে মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি ও মুনফ্লাওয়ার।

মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য ও আহমেদ হাসান সানিও গাইবেন কনসার্টে। এত বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুরকার প্রিন্স মাহমুদ ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।

এটি একটি চ্যারিটি কনসার্ট এবং শিল্পীরা কেউই পারিশ্রমিক নিচ্ছেন না বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও জানা গেছে, টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই রেড ক্রিসেন্ট, প্যালেস্টাইন চিলড্রেন রিলিফ ফান্ডের মাধ্যমে গাজার মানুষকে পাঠানো হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট জানায়, ‘গাজায় যেভাবে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে, তা অত্যন্ত ঘৃণ্য, অমানবিক। দ্রুততম সময়ে গাজায় চলমান গুলি ও বোমাবর্ষণ বন্ধ করা উচিত। সেই সঙ্গে যুগ যুগ ধরে ফিলিস্তিন রাষ্ট্রের ওপর যে নিপীড়ন চলছে, তার প্রতিবাদও আমরা এই কনসার্ট থেকে জানাতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X