বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনভাবে বাঁচতে মাতৃভূমি পাকিস্তান ছাড়তে চান অভিনেত্রী আয়েশা

মডেল-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী আয়েশা ওমর। ছবি : সংগৃহীত
মডেল-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী আয়েশা ওমর। ছবি : সংগৃহীত

নিজ মাতৃভূমি পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন মডেল-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী আয়েশা ওমর। দেশটির বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এবং নারীদের নিরাপত্তা শঙ্কায় দেশ ছাড়ার কথা ভাবছেন তিনি। আদনান ফয়সাল সঞ্চালিত একটি পডকাস্টে হাজির হয়ে সম্প্রতি এই ঘোষণা দেন আয়েশা। খবর টাইমস অব ইন্ডিয়া।

আয়েশা বলেন, ‘আমি পাকিস্তানে নিরাপদ বোধ করছি না। রাস্তায় একা হাঁটতে চাই আমি; খোলা বাতাসে হাঁটতে পারা একজন মানুষের মৌলিক চাহিদা। এই যে আপনার অফিসে এত নারী আছেন, তারা কেউ রাস্তায় হাঁটতে পারেন না। এটি কি দুঃখজনক নয়? আমি গাড়িতে বসতে চাই না; আমি চাই সাইকেল চালাতে; আমি কেন বাইক চালাতে পারব না?’

ভিন্ন দেশের উদাহরণ টেনে আয়েশা বলেন, ‘কেন পুরুষরা বুঝতে পারে না যে পাকিস্তানি নারীরাও তাদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে। অপহরণ, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয় ছাড়া স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারি না। এমনকি, হেনস্তা ছাড়া এখানকার কোনো পার্কেও যেতে পারি না। স্বাধীনতা ও নিরাপত্তা একজন মানুষের মৌলিকা চাহিদা। পৃথিবীর সব দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। কিন্তু সেখানকার মানুষ তো অন্তত নিরাপদে রাস্তায় চলতে পারেন। রাস্তায় চলতে গেলে ছেলেরা টিজ করবে, না হয় শরীরে স্পর্শ করবে, এটা কী!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X