কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতি থেকে অব্যাহতি নিলেন সাইমন সাদিক

সাইমন সাদিক। ছবি : সংগৃহীত
সাইমন সাদিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অব্যাহতি নিয়েছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ সাইমন সাদিক। শনিবার (২০ জানুয়ারি) শিল্পী সমিতি বরাবর তিনি অব্যাহতিপত্র জামা দেন।

অব্যাহতি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, আমি সাইমন সাদিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে একমত হতে পারছি না। সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিস্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।

তিনি বলেন, আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি গতকাল ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যা আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। যে কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশি ভাষার সিনেমা আমদানি প্রঙ্গে আমাদের সমিতি নীরব রয়েছে। এ সব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি (নিজেকে) অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X