বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাহিদ হাসানের অসুস্থতা নিয়ে যা জানালেন অভিনেত্রী মৌ

জাহিদা হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি : সংগৃহীত
জাহিদা হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সোমবার (২৯ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

সাদিয়া ইসলাম মৌ বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাই।

জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

জাহিদ হাসানের অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। ঠান্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখনো নিয়মিত বিভিন্ন নাটক করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি। গত কয়েক বছর ধরে ঈদকেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকে জাহিদ হাসানের নাটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X