বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জুটি হলেন ফেরদৌস-আঁখি

বিজ্ঞাপনের মডেল হলেন ফেরদৌস ও আঁখি। ছবি : সংগৃহীত
আবারও জুটি হলেন ফেরদৌস-আঁখি

অভিনয় ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বিরল রেকর্ড সৃষ্টি করা সুন্দরী- সুরেলা কণ্ঠতারকা আঁখি আলমগীর। তিনি ইতোমধ্যে দেশীয় সংস্কৃতির অনেক শাখায় কাজ করেছেন। দেশের একজন জনপ্রিয় সংগীত তারকা হয়েও সংস্কৃতির অন্য শাখায় কাজ করাটা সুরের রানিখ্যাত আঁখি আলমগীরের যেন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে।

সংগীতে ক্যারিয়ার গড়ার সেই শৈশবে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অসাধারণ অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন আঁখি। তাই তো ওই সময়ে অনেকে ধরেই নিয়েছিলেন চিরসবুজ নায়ক আলমগীর তনয়া বুঝি বাবার পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়বেন। কিন্তু মানুষের ভাবনায় জল ঢালেন আঁখি। না, নায়িকা হননি তিনি, হয়ে যান গায়িকা।

নিজের প্রজন্ম, তার আগের প্রজন্ম কিংবা পরের প্রজন্মের গায়িকাদের জন্য ঈর্ষণীয় ক্যারিয়ার গড়ে আঁখি এখন দেশের প্রতিষ্ঠিত সেলিব্রেটি গায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের পর বাবা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গান গেয়ে প্লেব্যাক গায়িকা হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আঁখি। শিশু অভিনেত্রী আর গায়িকা হিসেবে একই ব্যক্তির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো এমন বিরল ও দুর্লভ রেকর্ডের অধিকারী এমন কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

আঁখি কণ্ঠশিল্পী হলেও নিজের পেশার বাইরে গিয়ে বারবার ভিন্ন ভিন্ন পেশার কাজে যুক্ত হয়েছেন বিভিন্ন সময়।

সম্প্রতি আবারও অন্য পেশার কাজে নিজের প্রতিভা মেলে ধরলেন। চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় একটি অভিজাত আবাসিক হোটেলের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আর এই বিজ্ঞাপনচিত্রে আঁখি মডেল হয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু অভিনেতা সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে জুটি বেঁধে। যদিও এবারই তিনি আর ফেরদৌস প্রথমবার জুটি বাঁধেননি। ইতোপূর্বে একসঙ্গে মডেলিং, অভিনয় করেছেন তারা।

নতুন বিজ্ঞাপনচিত্রে মডেলিং করা প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও অনন্য মামুনের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। এটা নিয়ে তার নির্দেশনায় আমার দ্বিতীয় কাজ। মামুনের নির্দেশনা বেশ গোছানো। যে হোটেলের বিজ্ঞাপনচিত্রের কাজ করলাম সেই হোটেলটির পরিবেশ এক কথায় দুর্দান্ত। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিজ্ঞাপনচিত্রটি প্রচারে এলে সবাই তা অনুভব করতে পারবেন।’

এ সময় ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন কাজ করা প্রসঙ্গে আঁখি আরও বলেন, ‘ফেরদৌসের সঙ্গে আমি প্রথম কাজ করি আমার গাওয়া বাবুজি গানটির মিউজিক ভিডিওতে। সেটি তার প্রথম ও একমাত্র মিউজিক ভিডিওতে মডেল হওয়া। এরপর টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানে আমরা ডুয়েট নাচ করি। ফেরদৌস প্রযোজিত - অভিনীত ‘এক কাপ চা’ সিনেমায় আমার নিজের গাওয়া গানের সঙ্গে ফেরদৌসের সঙ্গে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। এরপর একটি ওভিসিতে দুজনে জুটিবদ্ধ হয়ে প্রথমবার বিজ্ঞাপনচিত্রে মডেলিং করি। এবারও বিজ্ঞাপনচিত্রেই কাজ করলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X