বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবুর প্রশ্নবাণে জর্জরিত বুবলী

বলা না বলা অনুষ্ঠানে বুবলী-বাবু। ছবি : সংগৃহীত
বলা না বলা অনুষ্ঠানে বুবলী-বাবু। ছবি : সংগৃহীত

ঈদ ব্যস্ততায় টেলিভিশন ইন্ডাস্ট্রি। দর্শকদের বিনোদন দিতে নানারকম অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে দেশের বিভিন্ন চ্যানেলে। ঈদের বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক-এর ‘বলা না বলা’ অনুষ্ঠানে এসেছিলেন বাংলা সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। তার মুখোমুখি বসেছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবু।

অনুষ্ঠানে বুবলীকে কেন্দ্র করে বাবু অসংখ্য মারকুটে প্রশ্ন করেন। যার সাবলীল জবাব দেন বুবলী। জানান ব্যক্তিগত জীবনের হাঁড়ির খবরও। কথায় কথায় বাবুর প্রশ্নের জবাবে এটাও বললেন, ‘আমাদের (শাকিব-বুবলী) বিবাহবিচ্ছেদ ঘটেনি!

এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এ অভিনেত্রী। অনুষ্ঠানে ওঠে এসেছে তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি। দুই পর্বে সাজানো বিশেষ এই আয়োজনটি ৮ ও ৯ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে। অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণ খুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও ওঠে এসেছে এ আলাপে।’

উল্লেখ্য, ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতিবছরই নিয়মিত মুক্তি পাচ্ছে তার সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবি সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি। এ ছাড়া ঈদে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X