বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তানিন সুবহার ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’

নাটকের শুটিং সেটে কলা​কুশলীরা। ছবি : সংগৃহীত
নাটকের শুটিং সেটে কলা​কুশলীরা। ছবি : সংগৃহীত

এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। নিয়মিত নাটক-সিনেমায় অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেত্রী অভিনয় করেছেন বৈশাখী টেলিভিশনের ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ নামের নতুন ধারাবাহিকে।

কমেডি ঘরানার নাটকটিতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন তানিন সুবহা। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

নতুন ধারাবাহিকটি নিয়ে তানিন সুবহা বলেন, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ মূলত একটি কমেডি নাটক। হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসংগতি। নিঃসন্দেহে বলতে পারি, নাটকটি দেখে দর্শকরা প্রতারিত হবেন না। আশা করছি, সব শ্রেণির দর্শকদের এটি ভালো লাগবে।

জানা গেছে, বৈশাখী টেলিভিশনে শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তারকাবহুল ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকটি। প্রচার হবে সপ্তাহে তিন দিন শনি, রবি আর সোমবার রাত ৮.৪০ মিনিটে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, রিনা খান, জিল্লুর রহমান, সাদ্দাম মাল, উদাস শরীফ খান, শমসের আলী, শাকিলা পারভীন, সুজন হাবিব, আজীজুন মীম, পারিশা জান্নাত, মুকুল সিরাজ, লিটন খন্দকার, রেশমা আহমেদসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X