বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মনে হচ্ছিল আমি সমুদ্রের মধ্যে সামান্য ডিঙি নৌকা : আসিফ

যশরাজ স্টুডিওতে আসিফ আকবর। ছবি : সংগৃহীত
যশরাজ স্টুডিওতে আসিফ আকবর। ছবি : সংগৃহীত

দেশের সংগীত অঙ্গনের উজ্জ্বল নাম কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশ ও দেশের বাইরে নানা সময় গান গেয়ে হয়েছেন প্রশংসিত, পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। গান করেছেন দেশের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীদের সঙ্গে। এ সুবাধে তার সুযোগ হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন স্টুডিওতে কণ্ঠ দেওয়ার। বর্তমানে এই শিল্পী ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন।

এবারের সফরটি এই শিল্পীর জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে। কারণ ইতোমধ্যেই তার নতুন গানের একটির রেকর্ডিং হয়েছে ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমানের কে এম স্টুডিওতে। এবার আরও একটি গানের রেকর্ড করতে এই শিল্পী গেলেন বিখ্যাত যশরাজ স্টুডিওতে।

সেখান থেকেই কালবেলাকে এই শিল্পী জানান, ‘এ আর রহমান স্যারের স্টুডিও দেখে এবং সেখানে কাজ করার সুযোগ পেয়ে মনে শান্তি পেয়েছিলাম। এরপর যশরাজ স্টুডিওতে এসে আমি মুগ্ধ হয়ে যাই। মনে হচ্ছিল সমুদ্রের মধ্যে আমি সামান্য ডিঙি নৌকার মতো ভেসে আছি।

এই অনুভূতি নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করছে। কিন্তু আমি আসলে এই ঘোর থেকে বের হতে পারছি না। কাজের পরিবেশ আর পেশাদারিত্ব দেখে ইমোশনাল হয়ে গেছি। এই ঘোর কাটতে সময় লাগবে। শুধু এটুকু বলতে পারি, আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়া ব্যর্থ হয়নি, ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেব না যতদিন সুস্থ থাকি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X