বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় নেমেসিসের তিন কনসার্ট

ব্যান্ড নেমেসিস। ছবি : ব্যান্ডের সৌজন্যে
ব্যান্ড নেমেসিস। ছবি : ব্যান্ডের সৌজন্যে

জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। দেশ ও দেশের বাইরে তাদের ভক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার প্রথমবারের মতো দলটি ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া যাবে। ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে নেমেসিসের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ জুন মেলবোর্ন, ৩০ জুন তাসমেনিয়া ও ৬ জুলাই সিডনিতে গান শোনাবে নেমেসিস। এরই মধ্যে কনসার্টের প্রচারণা শুরু হয়ে গেছে।

রাজু বলেন, ‘দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। গোটা ব্যান্ডই খুব এক্সাইটেড। আপাতত দুটি কনসার্ট কনফার্ম হয়েছে। এই সফরে আমরা তিনটি কনসার্ট করছি। অস্ট্রেলিয়ায় নেমেসিস ভক্তদের আমন্ত্রণ রইল। আশা করছি সুন্দর কিছু মুহূর্ত কাটবে তাদের সঙ্গে। এরপর দেশে ফিরে আমাদের ভক্তদের জন্য বড় একটি ধামাকা থাকবে।’

নেমেসিস ২৫ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে। বর্তমানে দেশেও ব্যান্ডটির কনসার্ট নিয়ে ব্যস্ততা রয়েছে। তার মধ্যেই চলছে তাদের চতুর্থ অ্যালবামের কাজ। এ ছাড়া ব্যান্ড ইন্ডাস্ট্রিতে এ বছর নেমেসিসের ২৫ বছর হবে, যা বড় করে আয়োজন করার পরিকল্পনা করছে জোহাদ, জেফ্রিরা।

২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ করা হয়। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ প্রকাশ পায়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম।

বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X