বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

চমকের বিয়ে সম্পন্ন, দেনমোহর ৯ টাকা

স্বামী আজমান নাসিরের সঙ্গে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত
স্বামী আজমান নাসিরের সঙ্গে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত

আগেই সম্পন্ন হয়েছিল বাগদান। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুক্রবার ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে নতুন জীবন শুরু করলেন এই অভিনেত্রী। বিয়েতে তার দেনমোহর ধার্য করা হয় মাত্র ৯ টাকা।

বিয়ের বিষয়টি চমক নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিশ্চিত করেন। ফেসবুকের স্টোরিতে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এরপরই অভিনন্দনে ভাসতে থাকে নতুন এই দম্পতি। বিয়ের আয়োজন হয় ঢাকার একটি মাদ্রাসায়।

চমকের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের সেই সাধও পূরণ করেছেন চমক। মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

তার শোবিজের পথচলা ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হওয়ার মাধ্যমে। কিন্তু এ আসরে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল চমকের বিরুদ্ধে।

তখন গুঞ্জন শোনা যায়, চমক বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। সেসময় তাদের কয়েকটি ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও চমক দাবি করেছিলেন— ‘ছবির ছেলেটি তার প্রেমিক।’ ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন চমক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X