বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আজ রবিবার’ নাটকের নির্মাতা জীবন আর নেই 

‘আজ রবিবার’ নাটকের নির্মাতা জীবন আর নেই 
‘আজ রবিবার’ নাটকের নির্মাতা জীবন আর নেই 

চলে গেলেন ‘আজ রবিবার’ ধারাবাহিক নাটকের নির্মাতা মনির হোসেন জীবন। বুধবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ ধারাবাহিকটি দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়। এটি পরিচালনা করেছিলেন মনির হোসেন জীবন। ১৯৯৯ সালে ধারাবাহিকটি বিটিভিতে সম্প্রচারিত হয়েছিল।

১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারি নরসিংদীর মনোহরদী উপজেলার কুতুবদী (বড়বাড়ি) গ্রামে জন্মগ্রহণ করেন জীবন।

চাচা চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের হাত ধরে মনিরের নির্মাতা হওয়ার হাতেখড়ি। সেটি ১৯৯০ সালের কথা। সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে বিটিভির প্রথম প্যাকেজ ধারাবাহিক মামুনুর রশীদের ‘শিল্পী’ এবং হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।

২০০০ সাল থেকে মনির হোসেন নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। আর এই প্রতিষ্ঠান থেকে ‘শাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃসঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানী’সহ শতাধিক নাটক নির্মাণ করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য টেলিফিল্মের ‘কালা গলার মালা’, ‘ঢুলিবাড়ি’, ‘হতাই’, ‘ফজর আলী’, ‘অজ্ঞান পার্টি’, ‘তুচ্ছ’, ‘কথা আছে’, ‘বংশ প্রদীপ’, ‘অহম’, ‘বাঙালির বিয়ে’, ‘নিজের সঙ্গে দেখা’, ‘তুমি এলে তাই’ ও ‘ফোর স্টুপিড’।

এ ছাড়া মনির পরিচালিত ‘আজ রবিবার’, ‘চোরা কাঁটা’, ‘আলি বাবা চল্লিশ স্মাগলার’, ‘অভিমানী’, ‘ফৈজু কবিরাজ’, ‘সেই করেছো ভালো’, ‘নীল ছায়া’, ‘খণ্ডচিত্র’, ‘গুজব’, ‘ভবের মানুষ’, ‘ফটিক চোর না সবাই’। এ ছাড়া ‘গুনীন’, ‘আগন্তুক’, ‘থানার নাম শনির আখড়া’সহ অসংখ্য ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X