বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:১১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন অভিনেত্রী সোহিনী

বিয়ে করলেন অভিনেত্রী সোহিনী
বিয়ে করলেন অভিনেত্রী সোহিনী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বিয়ে করেছেন। সোমবার (১৫ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী ও গায়ক শোভন গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যমের তথ্য, দক্ষিণ চব্বিশ পরগনার একটি রাজবাড়িতে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এর আগে ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে সেখানে পৌঁছেন সোহিনী ও শোভন। তারপর ১৫ জুলাই চার হাত এক হয় টলিপাড়ার চর্চিত এই যুগলের।

বিয়ের ছবি সোহিনী তার ফেসবুকে পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রীর পরনে বেনারসি। মাথায় টিকলি, খোপায় ফুল। গলায় সোনার হার। আর শোভনের পরনে সাদা সিল্কের ধুতি-পাঞ্জাবি। ক্যাপশনে সোহিনী লিখেছেন— ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’

কদিন আগে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে সোহিনী বলেছিলেন,‘বিয়েটা হলে হবে আর কী। তবে বিয়ে হলে বিয়ের প্রিমিয়ার হবে না।’

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। একে একে ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান।

পরের ঘটনা সবার জানা। ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফরমে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X