বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিপ্রেশনে প্রসেনজিৎ

ডিপ্রেশনে প্রসেনজিৎ
ডিপ্রেশনে প্রসেনজিৎ

সময়টি ভালো যাচ্ছে না কলকাতা ইন্ডাস্ট্রির জন্য। ৯ দিন শুটিং বন্ধ থাকার পর ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্মাতা রাহুল মুখার্জির ওপর থেকে।

এরপরও শুরু হয়নি শুটিং। তাতেই মন খারাপ এ নায়কের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন পরিস্থিতি তাকে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দিয়েছে।

প্রসেনজিৎ বর্তমানে কলকাতার নির্মাতার একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এরপর ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে রাহুল বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ বানাতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সংগঠনের কানে পৌঁছনোর পর সেই নিয়ে রাহুলের কাছে জবাব চাওয়া হয়। প্রথমে অস্বীকার করলেও, পরে ভুল স্বীকার করেন এ নির্মাতা।

এরপর তিন মাসের জন্য রাহুলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। শেষ পর্যন্ত শুক্রবার ২৬ জুলাই সন্ধ্যায় রাহুলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর্স গিল্ড। কিন্তু শুক্রবার রাতেই ফেডারেশন জানায়, নিষেধাজ্ঞা উঠছে না। রাহুল ফ্লোরে গেলে টেকনিশিয়ানরা যাবেন না ফ্লোরে। এর পর শনিবার (২৭ জুলাই) সকালে রাহুল এবং বাকিরা সেটে পৌঁছনোর পরও শ্যুটিং শুরু না হওয়াতেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে মুখ খুলেন প্রসেনজিৎ।

তিনি বলেন, ‘গত ৯ দিন ধরে আমি খুবই মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। রাতে গল্প পরে শুটিং সেটে যাচ্ছি কিন্তু সকালে গিয়ে শুনি শুটিং বন্ধ টেকনেশিয়ানরা কাজ করবে না। বিষয়টি খুবই কষ্টদায়ক। কারণ আমরা সবাই একটি ফ্যামিলি হয়ে কাজ করি। এভাবে সম্পর্ক নষ্ট হয়। ভালোবাসা থাকে না। যেহেতু এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেহেতু আমাদের এখন এক হয়ে কাজ করা উচিত। এর চেয়ে বেশিকিছু আমি আর বলতে চাই না।’

রাহুলের ওপর থেকে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও টেকনিশিয়ানরা তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X