বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গয়নার লোভে বিয়ে করতে চাইতাম : সুদীপা চ্যাটার্জি

সুদীপা চ্যাটার্জি। ছবি : সংগৃহীত
সুদীপা চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। এবার এক পোস্টে ছোটবেলার মিষ্টি স্মৃতি ভাগ করে নিলেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অনেক দিন আগে বাবাকে হারালেও তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও মনে পড়ে অভিনেত্রীর। সেই স্মৃতিই এবার তুলে ধরলেন এক আবেগঘন পোস্টে।

সুদীপা লিখেছেন, ‘ছোট থেকেই আমি বিয়ে করতে চাইতাম। তবে শ্বশুরবাড়ি, স্বামীর জন্য নয়। বেনারসি শাড়ি আর উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নার লোভে বিয়ে করতে চাইতাম। আর মন দিয়ে আমার সব কথা শুনতেন বাবা।’

শৈশবের স্মৃতি টেনে তিনি আরও বলেন, ‘আমার বোকা কথার সবসময় গুরুত্ব দিতেন বাবা। সব কথা শুনে বলতেন কীভাবে হবু শ্বশুর-শাশুড়ির মাথা চিবিয়ে খাব। কোনো দিনও ফেলে দেননি আমার কোনো প্রশ্ন।’

অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই তাকে বাবার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান, কেউবা লিখেছেন, ‘এমন বাবাই সন্তানদের জীবনের আসল নায়ক।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X