চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মেজো ভাইয়ের মৃত্যুবার্ষিকীর দিনে ছোট ভাইয়ের মৃত্যু

সাবের আহমদ। ছবি : সংগৃহীত
সাবের আহমদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কুরবানীগঞ্জস্থ বলুয়ার দিঘী পাড় খানকাহ শরিফের মতোয়াল্লি আলহাজ নুর মোহাম্মদ আলকাদেরীর (র.) কনিষ্ঠ সন্তান আলহাজ সাবের আহমদ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ৫টার সময় নগরীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল রোববার বিকেল ৪টায় তিনি ব্রেন স্ট্রোক করেন। আজ তা‌র মেজ ভাই আনজুমান ট্রাস্টের এসভিপি মুহাম্মদ মহসিনের ওফাত বার্ষিকীর দিন ছিল।

সোমবার রাতে এশার নামাজের পর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) জানাজার ইমামতি করবেন।

সাবের আহমদ গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা নুর মোহাম্মদ আলকাদেরী (র.)-এর কনিষ্ঠ সন্তান। আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন (র.)-এর ছোট ভাই। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি, আনজুমান মিডিয়া কমিটির সদস্য, খাজা গরীবে নেওয়াজ ওরশ উদযাপন কমিটির সদস্য, আলহাজ নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (র.) শিশু কিশোর সংগঠনের পৃষ্ঠপোষক, মা ও শিশু হাসপাতাল, রেডক্রিসেন্ট ও ডায়বেটিস হাসপাতালের আজীবন সদস্যসহ চট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

সাবের আহমেদের মৃত্যুতে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেনসহ আনজুমান কেবিনেট, সদস্য, গাউসিয়া কমিটির কেন্দ্রীয়, মহানগর আওতাধীন থানাগুলো, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা গভীর শোক প্রকাশ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X