কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

শিং মাছ খেলে শরীরে সত্যিই রক্ত বাড়ে কিনা জানাচ্ছেন চিকিৎসক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিং মাছ— নাম শুনলেই অনেকের জিভে জল আসে। ছোট-বড় সবার পরিচিত এই মাছ নানা রোগে উপকারী বলে বহু আগে থেকেই লোকমুখে শোনা যায়। বিশেষ করে ‘শিং মাছ খেলে রক্ত বাড়ে’— এই কথাটা প্রায় সবারই জানা।

তাই জ্বর, অসুস্থতা বা রক্তস্বল্পতার সময় অনেককেই খাওয়ানো শুরু করেন শিং মাছ। কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞান কী বলে? শিং মাছ আসলেই রক্ত বাড়ায় কি না?

আরও পড়ুন : ফ্যাটি লিভার থেকে বাঁচতে চাইলে এখনই বদল আনুন জীবনধারায়

আরও পড়ুন : বারবার খাবার গরম করা নিয়ে যা বলছেন পুষ্টিবিদ

এই বিষয়ে মত দিয়েছেন এএমজেড হাসপাতালের পুষ্টিবিদ ও মেটাবলিক ডিজিজ বিশেষজ্ঞ ডা. মো. জয়নুল আবেদীন দীপু।

শিং মাছ কি রক্ত বাড়ায়?

চিকিৎসক ডা. দীপু বলছেন, ‘শিং মাছ খেলে শরীর শক্তি পায়, কারণ এতে প্রোটিন ও মিনারেল আছে। কিন্তু অনেকের ধারণা মতে, এতে রক্ত তৈরির জন্য বিশেষ কোনো উপাদান বেশি থাকে না।’

তার তথ্য মতে, রক্ত তৈরি করতে যে উপাদানগুলো পর্যাপ্ত মাত্রায় দরকার হয় :

- আয়রন

- ফলিক অ্যাসিড

- ভিটামিন বি১২

কিন্তু শিং মাছের মধ্যে সেগুলোর পরিমাণ তুলনামূলক কম।

রক্ত বাড়াতে কী খাওয়া ভালো?

যারা রক্তস্বল্পতায় ভুগছেন বা হিমোগ্লোবিন কম, তাদের জন্য ভালো উৎস হলো :

- লালশাক

- কচুশাক

- কচুর লতি

- গরু বা খাসির কলিজা

এসব খাবারে আয়রনের পরিমাণ বেশি থাকে, যা রক্ত তৈরিতে সরাসরি ভূমিকা রাখে।

শিং মাছের পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রামে)

ক্যালোরি : ১২০ কিলোক্যালোরি

প্রোটিন : ৯১.৫০ কিলোক্যালোরি

ফ্যাট : ২৮ কিলোক্যালোরি

আয়রন : ২.৩ মি.গ্রা.

ভিটামিন এ : ৪৯.৬০ আইইউ

ভিটামিন ডি : ১৯৭ আইইউ

ক্যালশিয়াম : ২২১ মি.গ্রা.

ফসফরাস : ১৮৬ মি.গ্রা.

পটাশিয়াম : ১১৪ মি.গ্রা.

ম্যাঙ্গানিজ : ০.৩০ মি.গ্রা.

কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে।

উপকারিতা

- প্রোটিন ও মিনারেলস সমৃদ্ধ, তাই শক্তি ও গঠনে সহায়ক

- ভিটামিন এ ও ডি থাকার কারণে চোখ, ত্বক ও হাড়ের জন্য ভালো

- মিনারেল যেমন ক্যালশিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের জন্য উপকারী

কারা খাবেন না?

যদিও শিং মাছ সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে খাওয়ার আগে ভাবতে হবে। কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এতে ফসফরাস, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম বেশি থাকে, যা কিডনির ক্ষতি করতে পারে।

চাষকৃত শিং মাছ : এতে অনেক সময় ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় দ্রুত বাড়ানোর জন্য। এই উপাদান মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যারা কিডনি সমস্যায় ভুগছেন।

আরও পড়ুন : রাতে না খেলে কমবে ওজন! জানুন পুষ্টিবিদের মত

আরও পড়ুন : ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

শিং মাছ শরীরের জন্য পুষ্টিকর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু রক্ত বাড়াতে শিং মাছের ওপর নির্ভর করা ঠিক নয়। যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের জন্য আয়রনসমৃদ্ধ খাবার ও সঠিক চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X