কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ
‘পিছে দেখো, পিছে’ 

ভাইরাল সেই আহমদ শাহর ছোট ভাই মারা গেল যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমের শাহ মারা গেছে। বিষয়টি পরিবার ও স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। আহমদ শাহ’র অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে জানানো হয়— পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের আল্লাহর কাছে ফিরে গেছেন। সবাই তার আত্মার মাগফেরাত ও পরিবারের জন্য দোয়া করবেন।

শাহ পরিবারের ঘনিষ্ঠ খ্যাতনামা টেলিভিশন অ্যানকার ওসম বদামি জানিয়েছেন ফজরের নামাজের সময়ই উমের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, হঠাৎ বমি করার পর তা ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা এই অবস্থাকে ‘আস্পিরেশন’ বলে উল্লেখ করেছেন, যেখানে পেটের উপাদান ফুসফুসে চলে গেলে মিনিটের মধ্যেই অক্সিজেন ঘাটতি তৈরি হয়ে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়।

উমের শাহ’র মৃত্যুতে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা শোকাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ শোকবার্তা ও সমবেদনা জানিয়েছেন।

‘পাঠান কা বাচ্চা’ খ্যাত আহমদ শাহ প্রথম আলোচনায় আসেন টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। তার মুখের বুলি—‘পিছে দেখো, পিছে’— অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। গোলগাল চেহারা আর হাসিখুশি স্বভাবের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোট ভাই উমেরও প্রায়ই তার সঙ্গে ভিডিওতে হাজির হতেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X