বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ দৃশ্যে বাধ্য হয়ে কেঁদেছিলেন এই অভিনেত্রী

মোহিনী। ছবি : সংগৃহীত
মোহিনী। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোহিনী নব্বই দশকে দারুণ জনপ্রিয় ছিলেন। নানা ভাষার সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন। শিবাজি গনেসান থেকে চিরঞ্জীবী, মোহনলাল থেকে মাম্মুটি— দক্ষিণের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছেন তিনি।

তবে সাফল্যের পেছনে থেকে গেছে তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি বিকটনকে দেওয়া এক সাক্ষাৎকারে সে অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কানমনি’-র একটি দৃশ্য শুটিংয়ের সময় গভীর অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী।

মোহিনী জানান, পরিচালক আরকে সেলবামনি তাকে একটি স্যুইমসুট দৃশ্যে অভিনয় করতে বলেন। কিন্তু এতে তিনি একেবারেই রাজি ছিলেন না। তার ভাষায়, “আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম, খুব কেঁদেছিলাম এবং কাজটি করতে অস্বীকৃতি জানাই। পরে অর্ধেক দিন শুটিং বন্ধ রাখা হয়। আমি বলেছিলাম, আমি সাঁতার জানি না, আর একজন পুরুষ প্রশিক্ষকের সামনে এমন পোশাকে শেখা আমার পক্ষে অসম্ভব। তখন নারী প্রশিক্ষকও ছিল না। কিন্তু আমাকে জোর করেই ‘উদাল থাঝুভা’ গানের দৃশ্যটি করানো হয়েছিল।”

তিনি আরও বলেন, “পরে তারা আবারও একই দৃশ্য শুট করতে চাইলে আমি সাফ জানিয়ে দিই, করব না। তারা বলে, শুট বন্ধ হয়ে যাবে। আমি বলি, সেটা তাদের সমস্যা, আমার নয়। ‘কানমনি’ ছিল একমাত্র সিনেমা যেখানে আমাকে অতি গ্ল্যামারাস দেখানো হয়েছিল— আমার সম্মতি ছাড়াই।”

অভিনেত্রীর মতে, কখনো কখনো শিল্পীদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা হয়। তার জন্যই সিনেমাটি তার জীবনে একটি তিক্ত অভিজ্ঞতার স্মৃতি হয়ে আছে।

দীর্ঘ ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন ‘মারুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘নাডোডি’, ‘গাডিবিডি আলিয়া’, ‘লালি’সহ বহু জনপ্রিয় সিনেমায়। বলিউডেও কাজ করেছেন তিনি; ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যান্সার’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X