কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতেই অজগর পুষছেন সৃজিত-মিথিলা

সৃজিত ও মিথিলা। ছবি : সংগৃহীত
সৃজিত ও মিথিলা। ছবি : সংগৃহীত

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা। এই দম্পতিকে কে না চেনে। তাদের নিয়ে এত আলোচনা হয়েছে যে, নতুন তথ্য এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিড় করে নেটিজেনরা।

আবারও আলোচনায় এই দম্পতি। তবে এবারের ইস্যু একটু ভিন্ন। জানা গেছে সুদূর কলম্বিয়া থেকে একটি অজগর এনেছেন পরিচালক সৃজিত। তবে তা শুটিংয়ের জন্য নয়। নিজের বাড়িতে পোষার জন্য। নাম রেখেছেন উলুপী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সমাজিক মাধ্যমে নিজেই নতুন অতিথির কথা জানিয়েছেন। লিখেছেন, উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।

এখন প্রশ্ন সত্যিই এই পোষ্য বাড়িতে আনার পর তাদের জীবন বদলে যায় কি না। সৃজিতের প্রতিবেশীরা কোন আপত্তি জানান কি না! কারণ, সাপুড়ের ঝুলিতে সাপ থাকা আর কারও বাড়িতে সাপ পোষা এক বিষয় নয়।

ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী সাপ ধরা, মারা বা সাপের শরীরের কোনো অংশ দিয়ে তৈরি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধও বটে। তবে বিদেশ থেকে যদি এমন পশু আমদানি করা হয়, সে ক্ষেত্রে রাজ্য বন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। সে ক্ষেত্রে চিন্তার কিছু নেই, যাবতীয় অনুমতি নিয়েই বাড়িতে সাপটি বাড়িতে এনেছেন তিনি।

ভারতে অনুমতি সাপেক্ষে সাপ পোষা গেলেও বাংলাদেশের আইন বলছে ভিন্ন কথা। জানা গেছে, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তপশিল-২ অনুযায়ী অজগর সংরক্ষিত। তাই ব্যক্তি বা খামারি পর্যায়ে সাপ লালন-পালনের কোনো অনুমতি নেই। বরং সাপ লালন-পালন করা, নিজের কাছে রাখা, শিকার বা হত্যা এমনকি এর কোনো ক্ষতি করা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১০

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১১

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৩

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৪

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৫

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৬

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৯

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

২০
X