কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর আবার বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। চারটি দেশে বন্যায় এখন পর্যন্ত ১,৫০০–র বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর ৮ লাখের বেশি মানুষ গৃহহীন।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার থেকে শুক্রবার (৫ ডিসেম্বর) পর্যন্ত আবারও মধ্যম থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। গত রাত থেকেই বৃষ্টি শুরু হওয়ায় মানুষ আশ্রয়কেন্দ্রে উদ্বেগ নিয়ে সময় কাটাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ৮৩৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অনেক এলাকা এখনও বিচ্ছিন্ন, যোগাযোগ–বিদ্যুৎ স্বাভাবিক নয়। বহু মানুষ নিখোঁজ।

শ্রীলঙ্কায়ও বৃহস্পতিবার দুপুরের পর নতুন মনসুন শুরু হতে পারে। এতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ক্যান্ডি অঞ্চলে মানুষকে বাড়ি না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৪৭৯ জন মারা গেছেন এবং শত শত মানুষ নিখোঁজ।

থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও বন্যায় ৩০–এর বেশি মানুষ মারা গেছে। অনেক এলাকায় খাবার সংকট দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা এশিয়ার কৃষিতে গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এখন বৃষ্টি আরও অনিয়মিত ও বিপজ্জনক হয়ে উঠছে। পুরো অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। তবে নতুন বৃষ্টির পূর্বাভাস উদ্বেগ বাড়িয়েছে। সূত্র : এএফপি, গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X