কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে সামান্য বেড়েছে তেলের দাম। তবে বাজারে চাহিদা কম থাকায় এই বৃদ্ধি খুব বেশি দূর যেতে পারেনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম উঠেছে ৬২.৯১ ডলারে, আর মার্কিন ডব্লিউটিআই তেলের দাম ৫৯.২৪ ডলার হয়েছে।

বুধবার ইউক্রেন রাশিয়ার তামবভ এলাকায় দ্রুজবা পাইপলাইনে হামলা চালায়। এটি ইউরোপের হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রুশ তেল পাঠানোর গুরুত্বপূর্ণ রুট। যদিও কর্তৃপক্ষ বলছে, সরবরাহ এখনো চালু আছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইউক্রেনের ড্রোন হামলা এখন নিয়মিতভাবে রাশিয়ার রিফাইনারিগুলোকে টার্গেট করছে। এর কারণে রাশিয়ার তেল পরিশোধন প্রতিদিন আগের তুলনায় প্রায় ৩৩৫,০০০ ব্যারেল কমে গেছে। পেট্রোল ও ডিজেল উৎপাদনও কমেছে।

এদিকে, ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বাজারে আবার অনিশ্চয়তা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সঙ্গে ক্রেমলিনের বৈঠকেও কোনো অগ্রগতি মেলেনি।

বিশ্লেষকদের মতে, এখনই দামের বড় উত্থান–পতনের সম্ভাবনা নেই। বাজার সীমিত ওঠানামার মধ্যেই থাকবে।

এদিকে, ফিচ রেটিংস বলছে, আগামী কয়েক বছরে তেলের বাজারে সরবরাহ বাড়বে। ফলে দাম কম থাকতেই পারে।

সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X