বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:১২ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

পরমব্রতের স্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন

পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত
পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গত সোমবার (২৭ নভেম্বর) রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন সংগীতশিল্পী পিয়া চক্রবর্তী। বিয়ের রাত পার না হতেই কিডনিতে পাথর সমস্যা নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে এ সংগীতশিল্পীকে।

দীর্ঘদিন ধরেই কিডনিতে পাথর সমস্যায় ভুগছিলেন পিয়া। মঙ্গলবার (২৮ নভেম্বর) চিকিৎসকের পরামর্শ মতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। ঘণ্টাখানেক ধরে চলা অস্ত্রোপচার শেষ হয় রাত সাড়ে ৮টা নাগাদ। অস্ত্রোপচার সফল হয়েছে এবং পিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যটি জানিয়েছে, ‘হঠাৎ করেই পিয়ার কোমর ও পিঠে যন্ত্রণা শুরু হয়। পরে মঙ্গলবার দুপুরেই পশ্চিমবঙ্গের ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। দেরি না করে বিয়ের পর দিনই তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তার পরিবার।’

তবে এ সংগীতশিল্পীর পুরোপুরি সুস্থ হতে ঠিক কত দিন লাগবে, তা এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আজ বুধবার চিকিৎসক এসে তার শারীরিক পরিস্থিতি দেখে ঠিক করবেন কবে হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন পিয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X