কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী অঙ্কিতার কাছে কেন ক্ষমা চাইলেন ভিকি

ভিকি ও অঙ্কিতা লোখান্ডে। ছবি: সংগৃহীত
ভিকি ও অঙ্কিতা লোখান্ডে। ছবি: সংগৃহীত

‘বিগ বস-১৭’ এর ফাইনালের আর মাত্র ৬ দিন বাকি। যেখানে মোট ১৭ জন প্রতিযোগীর মধ্যে বেশি চর্চিত অঙ্কিতা লোখান্ডে। তার ইচ্ছে ছিল স্বামী ভিকি জৈনকে নিয়ে আসবেন। অবশেষে অঙ্কিতার সেই বাসনা পূরণ হয়। তবে অনুরাগীরা ভেবেছিলেন, জুটিতে যখন আসছেন, স্বামীর সঙ্গে তার দাম্পত্য প্রেমের দিকটাই দেখতে পাবেন তারা। তবে উল্টোটা হয়েছে। নিত্য দিন তাদের মাঝে অশান্তি লেগেছে। এর আঁচ পড়েছে ভিকি-অঙ্কিতার পরিবারে।

কয়েকদিন আগে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথাও জানান এ অভিনেত্রী। ঝগড়া থেকে শুরু করে একে অপরের প্রতি কটূক্তি করা— কোনও কিছুই বাদ রাখেননি তারা। এছাড়া ভিকি বিভিন্ন সময় অন্য প্রতিযোগীদের সামনে অঙ্কিতাকে অপমানও করেছেন। অভিনেত্রীর শাশুড়িও দুষেছেন বৌমাকেই।

তবে এবার হঠাৎ অঙ্কিতার কাছে ক্ষমা চাইলেন তার স্বামী। তা-ও আবার সাংবাদিকদের সামনে। কথা দিলেন, আর কখনও স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করবেন না। বরং আরও বেশি করে অঙ্কিতাকে বোঝার চেষ্টা করবেন। নিজের ভুল স্বীকার করে ভিকি বলেন, ‘আমি পরিস্থিতি অন্যভাবে সামাল দিতে পারতাম। কিন্তু বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর কখনও যেন অঙ্কিতার কোনও অভিযোগ না থাকে, সেই চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X