বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৩ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শরীর ঢাকলে ভালো চরিত্র, এই ধারণা ভুল : পূজা

পূজা ব্যানার্জী। ছবি : সংগৃহীত
পূজা ব্যানার্জী। ছবি : সংগৃহীত

পূজা ব্যানার্জী। কলকাতার মেয়ে। তবে চর্চিত মুখ ছিলেন হিন্দি টেলিভিশনে। টলিউডেও করেছেন কয়েকটি সিনেমা। যার সবই কমবেশি হিট।

এখন আর ওইভাবে চিত্রজগতে না থাকলেও হরহামেশাই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময়ই ছবি শেয়ার করতে দেখা যায়। এতেই সমালোচনার মুখে পরতে হয় তাকে।

যদিও কারও কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি অভিনেত্রীর দাবি, পূজাকে বিকিনিতে দেখে তার ছেলে বড় হচ্ছে। অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না।

পূজা ব্যানার্জী বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে। তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনোই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত।

তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।

পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজন অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১০

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১১

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১২

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৫

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৬

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৭

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৮

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৯

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

২০
X