কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর সব ভুয়া খবর! জানালেন পুত্রবধূ

পুত্রবধূ মাদালসা শর্মা ও মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
পুত্রবধূ মাদালসা শর্মা ও মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই কলকাতায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই সময়টা বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে তার। কখনও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত, কখনও আবার ছবির শুটিং নিয়ে। শনিবার (১০ ফেব্রয়ারি) সকালে এক খবরে জানা গেছে অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ। শুটিং ফ্লোরেই বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেই খবরে আরও জানা যায়, স্ট্রোক হয়েছে অভিনেতার। এর মাঝেই মুখ খুললেন অভিনেতা পুত্রবধূ মাদলসা শর্মা। এই সব খবরকেই ভুয়া বলে উড়িয়ে দেন তিনি। -খবর আনন্দবাজার

২০১৮ সালে মিঠুনের ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেছেন মাদালসা। শনিবার সকাল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে অভিনেতার অসুস্থ হওয়ার খবর। ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী তাকে নিয়ে যান হাসপাতালে।

জানা যায়, এমআরআই করা হয় অভিনেতার সেখানেই ধরা পড়ে স্ট্রোকের খবর। যদিও এ সব ভুয়া খবর বলেই দাবি করেছেন মাদালসা। তিনি বলেন, ‘বুকে ব্যথা— এ সব ভুল কথা, রুটিন-চেকআপের জন্য হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে তাকে।’ যদিও এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা।

সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসা হয়েছে, আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X