কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

সিনেমার শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতায় মিঠুন তার আগামী ছবি ‘শাস্ত্রী’-এর শুটিং করছিলেন। শুটিং চলাকালে সকাল ১০টা নাগাদ তার ব্রেন স্ট্রোক হয়। এসময় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে এমআরআই করা হয়।

বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই তারকা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিঠুনের সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।

পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবিটি জ্যোতিষশাস্ত্রের ওপর। এই ছবির মূল চরিত্রে মিঠুনের সঙ্গে আছেন অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘ ১৬ বছর পর তারা একসঙ্গে পর্দায় আসতে চলেছেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী। গত বছর পশ্চিমবাংলায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে মিঠুনের অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক মহলে। অনেকে বলেছেন, শাহরুখের ‘ডানকি’-এর দাপটেও কমেনি মিঠুনের ‘কাবুলিওয়ালা’-এর জনপ্রিয়তা।

এর আগে, গত ডিসেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শিল্পী উস্তাদ রাশিদ খান। শিল্পীকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে শেষমেশ ৯ জানুয়ারি হাসপাতালেই মৃত্যু হয় রাশিদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X