বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে কোয়েলের নতুন মিশন ‘একটি খুনির সন্ধানে মিতিন’

অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি : ফেসবুকে
অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি : ফেসবুকে

গত বছর দুর্গাপূজাতে মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’। সিনেমাটি সে সময় বক্স অফিসে ভালো ব্যবসা করে। নতুন রহস্যের সন্ধানে মিতিন আবারও ফিরছে বড় পর্দায়। সিনেমার নাম ‘এক খুনির সন্ধানে মিতিন’। এবারের পর্বটিও নির্মাণ করবেন পরিচালক অরিন্দম শীল। নির্মাতা নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। শুটিংও শুরু হবে।

সুচিত্রা ভট্টাচার্যের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে তৈরি হচ্ছে নতুন এই সিনেমা। গতবছর মুক্তিপ্রাপ্ত ‘জঙ্গলে মিতিন মাসি’র পরিচালনাতেও ছিলেন অরিন্দম শীল। সে সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিল ক্যামেলিয়া প্রোডাকশন। তবে এবার প্রযোজনা প্রতিষ্ঠান বদলে সিনেমাটি তৈরি করা হচ্ছে। সুরিন্দর ফিল্মসের ব্যানারে নির্মিত হবে গল্পটি।

এবারও মিতিনের চরিত্রে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আর মিতিনের স্বামী পার্থর চরিত্রে দেখা যাবে শুভ্রজিৎ দত্তকে। পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, ‘মিতিনের আগের সিনেমাগুলো মূলত ছোটদের জন্য ছিল। তবে বড়দেরও অবহেলা করতে চাই না। এই নতুন সিনেমা বড়দের গল্প নিয়েই তৈরি, তবে অ্যাডাল্ট নয়। এই গল্পটার মধ্যে রহস্যের মোড়ক একাধিক। আমি আর পদ্মনাভ চিত্রনাট্য নিয়ে অনেক কাজ করেছি। গল্পটা যুগোপযোগী করে তুলেছি।’

অভিনেত্রী সম্প্রতি কোয়েল মল্লিক সম্প্রতি ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ সপ্তাহের বৃহস্পতিবার থেকে ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি। নির্মাতা এমনটাই নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X