বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মিথিলার অর্জন

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলাতেই তিনি নিয়মিত কাজ করছেন। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করে হচ্ছেন প্রশংসিত। সম্প্রতি সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। অর্জন করলেন ভারতের ‘চতুর্দশ দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪’ এর সেরা অভিনেত্রীর পুরস্কার।

এমন অর্জনে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। পুরস্কার গ্রহণে এদিন মঞ্চে মিথিলাকে দেখা যায়নি। তার পুরস্কারটি গ্রহণ করেন ছবির পরিচালক ও প্রযোজক।

ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’র নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর সেই চরিত্রই তাকে এনে দিল সেরার তকমা।

এমন অর্জন নিয়ে মিথিলা জানান, ‘আমি কখনই এমনটি আশা করিনি। এই পুরস্কার আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি খুবই খুশি এবং আপ্লুত। এই কাজটির সঙ্গে আমাকে যুক্ত করার জন্য পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই। এই অর্জনে আপনাদের ভূমিকা আমাকে আনন্দিত করেছে।’

সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, জিনিয়া, ঈশান মজুমদারসহ আরও অনেককে। সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজক ড. প্রবীর ভৌমিক। পুরস্কারটি ৩০ এপ্রিল ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১০

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১১

অবশেষে মাঠে নামলেন নেইমার

১২

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৩

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৪

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৫

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৬

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৭

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৮

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৯

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

২০
X