বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আমার ও মেয়ের খরচ আমাকেই চালাতে হয় : মিথিলা

‘সন্দেশ টিভি’র ‘সোল কানেকশন’ অনুষ্ঠানে মিথিলা। ছবি : সংগৃহীত
‘সন্দেশ টিভি’র ‘সোল কানেকশন’ অনুষ্ঠানে মিথিলা। ছবি : সংগৃহীত

ব্যক্তিজীবন নিয়ে অনেকবারই সমালোচনার তোপে পড়েছেন মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই হয়েছেন ট্রলের শিকার। যদিও এসবকে খুব একটা পাত্তা দেন না অভিনেত্রী। ট্রল, সমালোচনা কিংবা তাকে ঘিরে চাউর হওয়া গুজবের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় না মিথিলাকে। তবে মাঝেমধ্যেই মিডিয়ার বিভিন্ন আয়োজনে হাজির হয়ে এসব বিষয়ে মুখ খোলেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি পডকাস্টে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নেতিবাচক বিষয়াদির প্রসঙ্গে নিজের ভাবনা প্রকাশ করেছেন মিথিলা।

সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভিটি কীভাবে হ্যান্ডেল করেন? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ওই মানুষগুলো আমাকে চেনে না, জানে না। তারা বাইরে থেকে বিভিন্ন অবস্থা দেখে এবং নিজের কল্পনার জগতে মিথিলাকে নিয়ে একটা কনসেপ্ট দাঁড় করায়।’

অভিনেত্রী আরও বলেন, যারা গালাগাল করেন, নোংরা কথা বলেন, এগুলো ওই মানুষেরই ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। এখানে আমার কোনো দায় নেই। কারণ আমি তাদের চিনি না, তারাও আমাকে চেনেন না। আমি এসব দেখিও না। সোশ্যাল মিডিয়া পরিচালনা করার জন্য আলাদা লোক আছে আমার। তারাই দেখেন। তাই এসব আমাকে আর প্রভাবিত করে না।’

আরও পড়ুন : ডিভোর্সের বিষয়ে নতুন করে যা বললেন মিথিলা

এ সময় মিথিলা আরও বলেন, ‘বাস্তবতা বাস্তবতাই। আমার বাড়ির বিদ্যুৎ বিল, আমার লোনের ইএমআই, আমার গাড়ির তেলের টাকা, আমার ও মেয়ের খরচ— এগুলো তো আমাকে দিতে হয়। সেটা অন্য কেউ করে দিয়ে যায় না। তা আমার ভালো সময় হোক কিংবা খারাপ, আমারটা আমাকেই করতে হয়। এরা কেউ আমার কোনো কাজে আসবে না। তাই ওরা কী বলছে, তাতেও আমার কিছু যায় আসে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তায় পানি নিশ্চিত হবে’

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১০

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১১

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১২

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৩

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

১৪

নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাচ্ছেন যারা

১৫

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি 

১৬

ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

১৭

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৮

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

১৯

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

২০
X