বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১২:২৪ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব কলকাতায় কাজ করলে লাভ টালিউডের : পায়েল 

শাকিব কলকাতায় কাজ করলে লাভ টালিউডের : পায়েল 
শাকিব কলকাতায় কাজ করলে লাভ টালিউডের : পায়েল 

শাকিব খানের মধ্যে নায়কোচিত সব গুণ রয়েছে। আর এখন তো দুই বাংলা মিলিয়ে প্রচুর কাজও হচ্ছে। এজন্য শাকিব কলকাতায় বেশি কাজ করলে আখেরে লাভ টালিউডের। বললেন কলকাতার জনপ্রিয় নায়িকা পায়েল সরকার।

শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ দেখা যাবে তাকে। সিনেমায় একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন পায়েল।

এর আগে যৌথ প্রযোজনার সিনেমা ‘ভাইজান এলো রে’- সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করেছিলেন এ নায়িকা।

একাধারে কলকাতার নুসরাত, শ্রাবন্তী, শুভশ্রী, মিমি চক্রবর্তী ও হালের ইধিকাদের সঙ্গেও সিনেমা করছেন শাকিব। নায়কের সঙ্গে ‘দরদ’ সিনেমায় কাজের অভিজ্ঞতা দারুণ বলছিলেন এ অভিনেত্রী।

মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’ টিজার সদ্য মুক্তি পেয়েছে। সেখানে দেখা যায়, নায়ক মানসিক বিকারগ্রস্ত একজন খুনি। অন্যদিকে পায়েল উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা।

পুলিশের চরিত্রে কাজ নিয়ে খুশি অভিনেত্রী। এজন্য তিনি বাস্তবে নারী পুলিশের সঙ্গে মিশেছেন নিজের চরিত্র সুন্দর করে পর্দায় তুলে ধরার জন্য। শুটিং অভিজ্ঞতা নিয়ে পায়েল বলেন, কাজের সময় আমরা প্রতিটি শট নিয়ে আলোচনা করতাম। শুটিংয়ের সময় পরিচালক অনন্য মামুন আমাদের কিছু ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন। পরিচালকের সবচেয়ে বড় গুণ হলো সে শিল্পীদের ওপরে কাজ ছেড়ে দেয়।

এ ছাড়া শাকিবের বর্তমান লুক নিয়েও বেশ উচ্ছ্বসিত পায়েল। তিনি বলেন, শাকিব আগের চেয়ে আরও স্লিম হয়েছেন। তাকে আগের চেয়ে অনেক বেশি ঝকঝকে লাগছে দেখতে।

‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের ‘জান্নাত’খ্যাত নায়িকা সোনাল চৌহান। সিনেমাটি মুক্তির প্রহর গুনছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X