কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

বন্যার শঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

কুমিল্লার বন্যাকবলিত এলাকা। ছবি : সংগৃহীত।
কুমিল্লার বন্যাকবলিত এলাকা। ছবি : সংগৃহীত।

দেশের পূর্বাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে চলছে। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল একদিনে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। শনিবার (৩১ আগস্ট) তাপমাত্রা এ অবস্থায় থাকতে পারে এবং দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে খুব বেশি নয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ সেপ্টেম্বর) থেকে বৃষ্টি বাড়তে পারে এবং কয়েক দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে এই বৃষ্টিপাতে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই।

অধিদপ্তর থেকে শনিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এরপর আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এই মুহূর্তে মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে। এ কারণে বৃষ্টি কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে মৌসুমি বায়ু আবারও শক্তি অর্জন করতে পারে। এতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যা কয়েক দিন স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল শুক্রবার দেশের বেশির ভাগ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। অর্থাৎ তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা অনুভূত হয়েছে। সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে; ২৭ মিলিমিটার। চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার। দেশের বাকি এলাকায় বৃষ্টি হয়নি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ। এ ধরনের আর্দ্রতায় গরমের অনুভূতি বেশি হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার একই ধরনের গরমের কষ্ট অনুভূত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, শুক্রবার দেশের সব নদনদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ১৬টিতে পানি বেড়েছে। বাকিগুলোতে কমছে। সবকটি নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X