কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২০ জনের

ডেঙ্গুর প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
ডেঙ্গুর প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে চিকিৎসাধীন ১১ জন আর ঢাকার বাইরের ৯ জন। চলতি মৌসুমে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৯১ জন মারা যায়। এর মধ্যে ৪৯৭ জন ঢাকার। আর রাজধানীর বাইরের আরও ১৯৪ জন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৮৯৯ জন আর রাজধানীর বাইরে ভর্তি হয় ১৭৯০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ হাজার ১৫১ জন ঢাকার। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫ হাজার ৫৬০ জন। চলতি মৌসুমের শুরু থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় এক লাখ ৪০ হাজার ৭১১ জন।

এর মধ্যে ঢাকার ৬৪ হাজার ১৭২ জন। রাজধানীর বাইরের ৭৬ হাজার ৫৩৯ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরা ২০৮৫ জনকে নিয়ে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার ৩০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X