কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৭ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৭ জনের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৪ জন।

সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫৪ জন। ঢাকার বাইরের ১ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা দশজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৫৭ হাজার ৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৯৮৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬১ হাজার ৭৬ জন।

এ ছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৪৮ হাজার ১৯৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ১০৮ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫৫ হাজার ৯১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১০

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১১

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১২

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১৩

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১৪

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

১৫

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

১৬

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

১৭

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

১৮

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১৯

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

২০
X