কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন সকালে আমলকী খাওয়ার জাদুকরী গুণ জানলে অবাক হবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমলকী শুধু একটা টক ফল নয়, এটি যেন এক প্রাকৃতিক ওষুধের ভান্ডার। ভিটামিন সি, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল শরীরের ভেতর থেকে যত্ন নেয়। তাই অনেক বিশেষজ্ঞই বলেন—প্রতিদিন সকালে একটি আমলকী খাওয়ার অভ্যাস করলে শরীর থাকে ফিট, ত্বক ঝলমলে আর মন থাকে ভালো।

চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন আমলকী খেলে ঠিক কী কী উপকার পাওয়া যায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। এতে থাকা উপাদান জ্বর বা মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

ক্লান্তি দূর করে ও মন ভালো রাখে : অলস লাগা, কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া, বা হালকা বমি বমি ভাব—এসব সমস্যায় আমলকী বেশ উপকারী।

অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমায় : পেটে গ্যাস বা জ্বালাপোড়া হলে আমলকীর জুস খুব কার্যকর। এটি হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটি কমায়।

কোষ্ঠকাঠিন্য দূর করে : আমলকীতে থাকা ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

শরীরের ফোলাভাব কমায় : গর্ভাবস্থায় বা অন্য সময় হাত-পা ফুলে গেলে আমলকীর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ তা কমাতে সাহায্য করে। এ ছাড়া এতে প্রচুর জলীয় উপাদান থাকায় শরীর হাইড্রেট থাকে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : আমলকীর ভিটামিন সি রক্তনালিকে নমনীয় রাখে, ফলে রক্তচাপ ঠিক থাকে ও হঠাৎ বেড়ে যায় না।

দাঁত ও মাড়ির যত্ন নেয় : আমলকী মাড়ি থেকে রক্ত পড়া, দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় রোধে কাজ করে। এতে থাকা ক্যালসিয়াম দাঁতের গঠন মজবুত রাখে।

শরীরের টক্সিন বের করে দেয় : অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকী প্রস্রাবের মাধ্যমে শরীরের ক্ষতিকর পদার্থ বের করে দেয়।

ডায়াবেটিসের ঝুঁকি কমায় : আমলকীর উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। হবু মায়েদের ক্ষেত্রেও এটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

মস্তিষ্ক ও স্মৃতিশক্তি ভালো রাখে : আমলকী মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী সর্দি-কাশি কমাতে সাহায্য করে।

ত্বক ও চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা : আমলকী কোলাজেন বাড়ায়, ফলে ত্বক হয় টানটান ও দাগহীন। পাশাপাশি চুল হয় ঘন, নরম ও ঝলমলে।

সকালের নাশতার পর একটি আমলকী খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত খেলেই আপনি বুঝবেন, এই ছোট ফলটি আপনার শরীরের কত বড় উপকার করছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১০

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১১

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১২

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৩

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৪

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৫

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৬

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৭

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৯

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

২০
X