কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বয়স বাড়লে ত্বকে তার স্পষ্ট প্রভাব পড়ে―ত্বক হয় শুষ্ক, কুঁচকে যায়, আর আগের মতো উজ্জ্বল থাকে না। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে যা বয়স্কদের ত্বককে আবার টানটান ও তরুণ দেখাতে সাহায্য করতে পারে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, তরুণদের রক্ত বা রক্তের রস (সিরাম) বয়স্ক শরীরে ব্যবহার করলে ত্বকের বয়স কমতে পারে। ত্বক আরও মসৃণ ও দৃঢ় দেখাতে পারে।

গবেষণায় কী পাওয়া গেছে?

জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেইয়ের্সডর্ফ এজি মানুষের ত্বকের মতো বিশেষ মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস ব্যবহার করে। শুরুতে খুব বেশি পরিবর্তন দেখা না গেলেও, যখন সেই মডেলে হাড়ের অস্থিমজ্জার কোষ যোগ করা হয়, তখন ত্বকের কোষে বেশ পরিবর্তন দেখা দেয়—যেন ত্বক আবার তরুণ হতে শুরু করেছে।

বিজ্ঞানীরা মনে করছেন, তরুণ রক্তরস ও অস্থিমজ্জার কোষ একসঙ্গে কাজ করে ত্বকের কোষে তারুণ্য আনার মতো পরিবর্তন ঘটাতে পারে।

গবেষণায় পাওয়া গেছে, এই দুই উপাদান মিলে ৫৫ ধরনের প্রোটিন তৈরি করে। এর মধ্যে অন্তত ৭টি প্রোটিন ত্বককে তরুণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এগুলো ঠিক কীভাবে কাজ করে - সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন। আরও গবেষণা প্রয়োজন।

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং বয়সের ছাপও সবচেয়ে আগে ত্বকেই দেখা যায়। তাই বিজ্ঞানীরা ত্বককে কেন্দ্র করেই বয়স কমানোর উপায় খুঁজছেন। তাদের মতে, ত্বকের স্বাস্থ্যই শরীরের সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন।

এই গবেষণা সত্যি প্রমাণিত হলে, হয়তো ভবিষ্যতে বয়সকে ধীর করে দেওয়া সম্ভব হতে পারে। বার্ধক্য তখন আর দুর্বলতা নয়, বরং হতে পারে সতেজ, সুস্থ ও সক্রিয় থাকার নতুন সম্ভাবনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X