কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর নখ-চুল কত দিন পর ফেলতে হবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশু পৃথিবীর বুকে পা রাখার পর থেকেই প্রতিটি মায়ের বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা শুরু হয়। বিশেষ করে যারা প্রথমবার মা হন, তারা অনেক সময়েই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না, কখন কী করা উচিত। তাই অনেকেই প্রশ্ন করেন, কত দিন বয়সে শিশুর চুল ফেলতে হবে, কখন ফেলতে হবে হাত-পায়ের নখ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফারাহ দোলা জাতীয় দৈনিকে প্রকাশিত তার একটি নিবন্ধতে বিস্তারিত জানিয়েছেন।

জন্মের পরপরই চুল ফেলে দিতে হবে?

ডা. ফারাহ জানান, অনেকেই মনে করেন, শিশুর জন্মের পরপরই তার চুল ফেলে দিতে হবে। কারণ, মায়ের গর্ভে থাকাকালে শিশুর চুলে যে আঠালো পদার্থ লেগে থাকে, অনেকের মতে তা অপবিত্র এবং পরিচ্ছন্ন হতে হলে জন্মের পরই শিশুর চুল কাটা উচিত। কিন্তু ওই আঠালো পদার্থ আসলে বাইরের বিরূপ আবহাওয়া থেকে নবজাতককে রক্ষা করে। এটি নবজাতককে সহজে শীতল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে দেহের তাপমাত্রা ঠিক রাখে। এই আঠালো আবরণ চুল থেকে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এ জন্য চুল কাটার প্রয়োজন নেই।

তিনি বলেন, চুল মাথা ঢেকে রাখে। যেহেতু নবজাতকের অপরিণত মস্তিষ্ক জন্মের পরপরই সঠিকভাবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই জন্মের পরপরই চুল ফেলে দিলে বাচ্চার ঠান্ডা লেগে হাইপোথার্মিয়া হতে পারে। চুল কাটার যন্ত্র বা ব্লেড দিয়ে নবজাতকের চুল ছেঁটে ফেলার সময় দুর্ঘটনাবশত মাথার ত্বক কেটে যেতে পারে। এ ছাড়া মাথার এক থেকে দেড় বছর পর্যন্ত শিশুদের মাথার তালু নরম থাকে। নরম তালুতে যেন চাপ না পড়ে, সেটাও খেয়াল রাখতে হবে। শিশুর চুল একদম ছেঁটে না ফেলে কিছুটা ছোট করে দিতে পারেন। একটু স্থিতিশীল হলে ১০-১৫ দিন পর চুল ফেলা যেতে পারে।

যে সময়ে চুল কাটা ভালো

ফারাহার দাবি, শিশুর তিন মাস বয়সে কাছাকাছি সময়ে চুল কাটানো ভালো। কারণ, এই তিন মাসের মধ্যেই শিশু বেশ বড় হয়ে যায়, ঘাড় মোটামুটি শক্ত হয়ে যায়। তবে এক বছর পর্যন্ত চুল কাটা নিয়ে দুশ্চিন্তা না করলেও তেমন সমস্যা নেই। যদিও অঞ্চল ও সংস্কৃতিভেদে এর কিছু তফাত আছে।

কীভাবে চুল কাটবেন

বিশেষজ্ঞ এই চিকিৎসক বলছেন, চুল কাটার কাজ অভিজ্ঞ কেউ করাই ভালো। কারণ, নবজাতকের ত্বক খুবই নাজুক। যে যন্ত্র দিয়ে কাটা হবে, তা অবশ্যই জীবাণুমুক্ত ও পরিষ্কার হওয়া প্রয়োজন। চুল কাটার পর শিশুকে ভালোমতো পরিষ্কার করে দিতে হবে, যেন কাটা চুলগুলো থেকে তার কোনো অস্বস্তি না হয়।

চুল ঘন হওয়ার জন্য বারবার চুল কাটা প্রয়োজন?

একটি বহুল প্রচলিত ধারণা হলো, শিশুর চুল ঘন হওয়ার জন্য বারবার চুল কাটা প্রয়োজন। কিন্তু ডা. ফারাহ বলছেন, প্রকৃতপক্ষে শিশুর চুল ঘন হওয়া নির্ভর করে তার চুলের ত্বকের ফলিকলের ওপর, যা কিনা তার জন্মগত বৈশিষ্ট্য। এ ছাড়া চুল ঘন হওয়ার জন্য খেয়াল রাখতে হবে, শিশু যেন পর্যাপ্ত পুষ্টি পায় এবং চুলের স্বাস্থ্য যেন ভালো থাকে।

নবজাতকের নখ কাটা

নবজাতকের নখ খুবই নমনীয়। খুব দ্রুত এদের নখ বেড়ে যায়। নখেও ধুলাকণা ও রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু জমতে পারে। শিশুদের মধ্যে আঁচড়ানোর প্রবণতা থাকে। এতে অন্য কারও ত্বকে বা জামায় লেগে থাকা জীবাণু তাদের নখে জমা হয়ে পরে ত্বকে ইনফেকশন সৃষ্টি করতে পারে। আঙুল মুখে নিলে সেই জীবাণু সহজেই শিশুর শরীরে প্রবেশ করে বিভিন্ন অসুস্থতার কারণ হতে পারে। তাই নখ কাটার বিষয়টি উপেক্ষা করলে চলবে না। নবজাতকের হাতের নখ দ্রুত বৃদ্ধি পেলেও পায়ের নখ বাড়তে সময় লাগে। সে ক্ষেত্রে সপ্তাহে একবার হাতের এবং মাসে একবার পায়ের নখ কাটা যেতে পারে। তবে এ সময়ের মধ্যে নখ বেড়ে গেলে তা কেটে ফেলতে হবে।

নখ কাটার উপযুক্ত সময় কখন?

ডা. দোলার ভাষায়, শিশু যখন ঘুমিয়ে থাকে, তখনই নখ কাটার উপযুক্ত সময়। তাদের জন্য তৈরি বিশেষ নেইল কাটার বা নেইল ক্লিপার নখ ফেলার জন্য ব্যবহার করা যায়। নখ কাটার জন্য পর্যাপ্ত আলো যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে কম আলোতে নখ কাটার সময় ত্বক কেটে যেতে পারে। জেগে থাকা অবস্থায় নখ না কাটাই ভালো, এতে শিশু প্রচুর নড়াচড়া করে নখ কাটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। নখ কাটার আগে শিশুর আঙুলগুলো হালকা গরম পানিতে ভিজিয়ে নিলে কাটতে সহজ হবে। শুধু নখের সাদা অংশটুকু যেন কাটা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X